রবিবার, ৮ মার্চ, ২০১৫

কবিতাঃ “কবিতার পঙক্তি”


 রাত্রীর নিস্তব্ধতায়
সন্তর্পণে হেঁটে হেঁটে এগিয়ে
নিশ্চুপ আসন গেড়ে বসে
জন্ম নেয় কবিতার পঙক্তি !

ঘুমের আচ্ছন্নতায়
মগজের লক্ষ নিউরোণে ওঠে ঝড়
শব্দগুলো করে হুটোপুটি,
উঁকুনের মত পিলপিল পিলপিল
চুলকোতে থাকে অবিরাম
তাগাদা দিয়ে চলে
লিখে ফেলো-কবিতার পঙক্তি !


(জাকিয়া জেসমিন যূথী/ ৯ আগস্ট’১২)

কোন মন্তব্য নেই: