রবিবার, ৮ মার্চ, ২০১৫

বই সম্পাদনায়

সৃজনের স্বজনদের উদ্দেশ্যে;_____

চিঠি বা ডায়রীর পাতায় মনের কথা লিখে রাখার অভ্যাস অনেকেরই আছে। বাংলা ব্লগেও লেখেন অসংখ্য সাহিত্যানুরাগী মানুষ। কোন সেরা লেখকের না হলেও কথাগুলো আমাদের প্রাণে দোলা দেয়। তবে, একবার পড়ে ফেলার পরে অসংখ্য লেখার মধ্য হতে ইচ্ছে থাকলেও, সময় থাকলেও বিশেষ লেখাগুলো দ্বিতীয়বার পড়া হয়ে ওঠে না।
নিজের ইচ্ছে মত পড়ার জন্য চাই লেখাগুলোকে একটি বিশেষ খাতায় বন্দী করা। অথবা কোন বইতে। যেটা একান্তই আমার। লেখাগুলো হোক না নিজের বা অন্যের। নিজস্ব তো। কাগজে নিজের লেখা প্রকাশিত হলে যে আনন্দ হয় তা বলে বোঝানো যায় না। নিজের একটা কিছু সৃষ্টির পরে দশজনকে দেখানোর আনন্দটাই আলাদা। কিন্তু সে সুযোগ নতুনদের জন্য অনেকটাই কঠিন। সেই কঠিন কাজটিই সহজ করে আমাদের অনলাইন প্রকাশনা সংস্থাগুলো। এখানে কোন স্বজনপ্রীতিমূলক ব্যাপার থাকেনা।
শব্দ প্রকাশের আয়োজনে আন্তর্জালিক ই-বই সৃজনের সাথে সংযুক্ত থেকেছি লেখক হিসেবে। পেছনের কলাকুশলীদের একজন হবার তীব্র বাসনা ছিলো। আজ চতুর্থবারে ঈদ ও পূজা সংখ্যায় সৃজনের সম্পাদনা কমিটির সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দে অভিভূত।
ই-বুক সৃজনের নতুন এই আয়োজনে অংশগ্রহণকৃত সকল তরুণ লেখককে জানাই ঈদ ও পূজার শুভেচ্ছা। লিখে যান প্রতিনিয়ত সৃজনের সাথে।
                                            
জাকিয়া জেসমিন যূথী                                                সৃজন                                                       
সহ-সম্পাদিকা



কোন মন্তব্য নেই: