জাকিয়া
জেসমিন (যূথী)
১৭।০৮।১৯৯৭
বাংলাদেশের
রাজধানী
আজব শহর
ঢাকা,
তার
দেহপথে চলছে
যানবাহনের
চাকা।
এই
শহরের আশেপাশে
ইটের
বিল্ডিং, বাসা;
সব ধনী
লোক থাকে সেথায়
ওরাই
সিটির রাজা।
হট
মিউজিক, ইংলিশ গান
অভ্যেস
তাদের শোনা,
হেরোইন
আর আফিম তাদের
অধিক
প্রিয় খানা।
পায়ের
‘পরে পা তুলে রয়
হয়না
ঘুষের মানি গোনা,
ক্ষিধে
পেলে চাকরকে বলে
জলদি
লাগা খানা।
ধনী
লোকের আছে অনেক
ফুরায়
না তবু চাওয়া,
অনেক থেকেও
অনেক চায় তাই
মিটে না
তাদের পাওয়া।
এই
শহরের অন্যপাশে
থাকে
গরীব মানুষেরা,
তাদের
বাড়ি-বস্তিগুলো
ময়লা
গন্ধে ভরা।
তাদের
চক্ষুগুলি সবই
কুসংস্কারে
বোঁজা,
শিক্ষা
নামের স্বচ্ছ আলো
তাদের
কানে পৌঁছে না।
দিন এনে
দিন খেয়ে
হয়
তাদের বেঁচে থাকা,
অধিক
খেয়েও, অধিক করেও
অহেতুক
পায় সাজা।
গরীব
লোকে সুখে থাকে
পেয়ে
খানিক খানা,
সব দুঃখ
যায় মুছে তার
গেয়ে
সুখের গানা।
(সমাপ্ত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন